অপরিকল্পিত নগরায়নে খুলনার সবচেয়ে বড় সমস্যা যানজট।
অপরিকল্পিত নগরায়নে খুলনার সবচেয়ে বড় সমস্যা যানজট। তুলনামূলক সরু সড়কে স্বল্প গতির রিকশাভ্যান, ইজিবাইকের পাশাপাশি চলছে দ্রুত গতির যানবাহন। এতে যানজট, দুর্ঘটনায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর। তবে দীর্ঘদিনের এ সংকট নিরসনে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থা । সংশ্লিস্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও।
খুলনার যানজট সংকট নিরসনে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু করেছে সিটি করপোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে ১০০ কোটি টাকা ব্যয়ে নগরীর ব্যস্ততম ময়লাপোতা মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত চার লেনের কাজ শুরু হয়েছে। ২৫৯ কোটি টাকা ব্যয়ে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের দরপত্র দিয়েছে কেডিএ।
এসএম ইকবাল হোসেন বিপ্লব, নগর সভাপতি, নিরাপদ সড়ক চাই, খুলনা
এদিকে সড়ক ও জনপথ বিভাগের আওতায় খুলনা-যশোর রোডে ফেরিঘাট মোড় থেকে দৌলতপুর হয়ে আফিলগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে ফিজিবিলিটি স্টাডি ও নকশা প্রনয়ন করা হয়েছে। এতে ব্যয় হবে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা।আনিসুজ্জামান মাসুদ, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের
সড়ক প্রশস্তকরণ কাজে অবৈধ দখল উচ্ছেদ ও জটিলতা নিরসনের কথা জানালেন সিটি মেয়র।তালুকদার আবদুল খালেক, খুলনা সিটি মেয়র
খুলনায় যানজট নিরসনে যথাযথ পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা নগরবাসীর।


0 coment rios: