Tuesday, October 27, 2020

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পেশাওয়ার শহরের একটি মাদ্রাসায় মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পেশাওয়ার শহরের একটি মাদ্রাসায় মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে ১১০ জন। নিহতদের মধ্যে সিংহভাগই বিদ্যালয়টির শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানী সংবাদমাধ্যম ডন জানায়, কোরআন শিক্ষার একটি ক্লাস চলাকালীন সময়ে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় উর্ধতন পুলিশ সুপার মনসুর রহমান ৫ কেজির বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত হামলাটির দায় কেউ স্বীকার করেনি।
 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: