আর কয়েকদিন পরেই এক বছরের নির্বাসন শেষে মাঠে ফিরতে চলেছেন সাকিব আল হাসান।
আর কয়েকদিন পরেই এক বছরের নির্বাসন শেষে মাঠে ফিরতে চলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডের দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী টাইগার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। এদিকে করোনার লম্বা বিরতি কাটিয়ে প্রেসিডেন্টস কাপে ক্রিকেটারদের পারফর্ম্যান্সকেও ডোমিঙ্গো বাহবা দিয়েছেন।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। দেশের সেরা তারকা লম্বা বিরতি কাটিয়ে মাঠে ফিরবেন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। করোনাকালীন সময়ে দ্বিতীয়বারের মত ভার্চুয়াল প্লাটফর্মে হাজির হয়েছিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তার আশা এক বছরের নির্বাসন সত্ত্বেও দারুণভাবেই ফিরে আসবেন সাকিব।
ওর সঙ্গে কথা হয়েছে। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। ফিরে এসেই দুর্দান্ত পারফর্ম করা সম্ভব হবে না। সাকিবকে সময় দিতে হবে। বিশ্বের সেরা অলরাউন্ডার ও। ছন্দে ফিরতে তার নিজস্ব কিছু উপায় বের করে নিতে হবে। সাকিব ফিরলে বাংলাদেশের স্পিন আক্রমণও ধারালো হবে। আশা করি, বাংলাদেশের হয়ে ২০২১ সালটা দুর্দান্ত কাটাবে সে।
২০১৮ সালের মার্চ মাসের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তাসকিন। ফিরে আসার জন্য তার কঠোর পরিশ্রম ফল দিয়েছে চলতি প্রেসিডেন্টস কাপে। যা নজড় এড়ায় নি ডোমিঙ্গোর।
গত সাত-আট মাস ধরে কিছু তরুন ফাস্ট বোলার খুঁজছিলাম। এখন আমরা একদল পেসারকে দেখতে পাচ্ছি যারা প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচ উপহার দিতে পারে। বিশেষ করে তাসকিন এবং খালেদ বাউন্স দিয়ে এক-দুই জনকে আউট করতে পারে। এটা আমার জন্য খুব আনন্দদায়ক ব্যাপার।
চলতি প্রেসিডেন্ট’স কাপের আগে প্রধান কোচের পাশাপাশি বিশেষজ্ঞ কোচদের সঙ্গে একান্তভাবে কাজ করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। কিন্তু করোনা প্রকোপে কোচিং স্টাফের সবচেয়ে বড় তারকা ভেটোরিকেই এই সময়টায় পাওয়া যায়নি। ডোমিঙ্গোর কন্ঠেও ঝরেছে আক্ষেপের সুর।
এটা অবশ্যই আদর্শ নয় যে ও আমাদের সঙ্গে যোগ দিতে পারেনি। এখনকার এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ড থেকে আসা কঠিন। গত দুই সপ্তাহে ওকে আমাদের সঙ্গে পেলে অবশ্যই দারুণ হতো।


0 coment rios: