বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩ আসামীকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত ৩ আসামীকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আসামিরা হলেন কাইউম ওরফে রাব্বি আকন, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান। বাকি দুই আসামীর অন্য মামলা চলমান থাকায় তাদের বরগুনা কারাগারে রাখা হয়েছে।
জেল সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার আরেক আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। গেল ৩০ সেপ্টেম্বর আলোচিত এই হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারী কলেজের সামনে প্রকাশ্য রিফাতকে কুপিয়ে হত্যা করে করে আসামীরা।


0 coment rios: