দুর্গাপূজা ঘনিয়ে আসায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ ও হবিগঞ্জের কারিগররা ।
দুর্গাপূজা ঘনিয়ে আসায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ ও হবিগঞ্জের কারিগররা । রং তুলি দিয়ে দেবী অবয়ব পূর্ণরুপ দিতে এখন আর দম ফেলার সময় নেই তাদের । তবে করোনা ও বন্যার কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনেই মন্ডপে মন্ডপে উদযাপন করা হচ্ছে শারদীয় এ দুর্গোৎসব ।
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব । সিরাজগঞ্জ জেলায় ৪৯৫টি মন্ডপে এবার অনুষ্টিত হচ্ছে দুর্গা পুজা ।
কারিগররা জানান, রং তুলি দিয়ে দেবী অবয়ব পূর্ণরুপ দিতে ব্যস্ত সময় পার করছেন তারা । তবে করোনা ও বন্যার কারণে এ বছর প্রতিমা তৈরির কাজ কম পেয়েছেন তারা । আবার প্রতীমা তৈরীর বাঁশ-খড় ও রং সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের ।
স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে পুজা উযাপনের জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিস্টরা ।
একই চিত্র হবিগঞ্জে । রং তুলির আঁচড়ে দুর্গাসহ বিভিন্ন প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ।
স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ পরিবেশে মন্ডপে মন্ডপে পূজা অনুষ্টিত হবে হবে বলে জানালেন আয়োজকরা ।
সরকারি নির্দেশনা মেনে হবিগঞ্জের ৬৪৯টি মণ্ডপে হচ্ছে দুর্গা পুজা ।


0 coment rios: