Saturday, October 31, 2020

নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন ক্যাপ্টেন জামাল ভূঁইয়া।


 নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। ডেনমার্ক থেকে ফিরে শুক্রবারই প্রথম অনুশীলন করলেন বাংলার ফুটবলের পোস্টারবয়। ফিটনেসের ঘাটতি খুব দ্রুতই পূরণ করতে পারবেন বলে আশাবাদী জামাল। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন ফুটবলাররা।
জাতীয় দলের অনুশীলনে ক্যাপ্টেন জামাল ‍ভূঁইয়ার যোগদান পুরো স্কোয়াডে যোগ করেছে বাড়তি মাত্রা।  দীর্ঘদিন দলগত অনুশীলনের বাইরে লাল সবুজের ক্যাপ্টেন।
প্রথম দিনের অনুশীলনে নিজের ফিটনেসের বর্তমান অবস্থা নিজেই যাচাই করেছেন জামাল। দীর্ঘদিন দলগত অনুশীলনের বাইরে থাকায় ফিটনেসে আছে তার প্রভাব। তবে সেই অভাব পুষিয়ে নিতে বেশি সময় লাগবে না বলেও জানান তিনি।
এদিকে, করোনা পরবর্তী প্রত্যাবর্তনের ফুটবলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না ফুটবলাররা।আনিসুর রহমান জিকো
আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: