Friday, October 30, 2020

খন্ড বিখন্ড জোট এবং ফ্রন্ট নিয়ে বিব্রত নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি।


 খন্ড বিখন্ড জোট এবং ফ্রন্ট নিয়ে বিব্রত নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি। জোটের মধ্যে কোন দলে ধরেছে ভাঙ্গন, আবার কোন দলের কার্ক্রম কেবল গণমাধ্যমে বিবৃতি দেয়াতেই সীমাবদ্ধ। এর মাঝে মুল দল বিএনপির কার্যক্রম নিয়েও আঙ্গুল তুলেছে ফ্রন্ট আর জোটের নেতারা। তারা বলছে, পুরো করণাকালে ২০ দলীয় জোটের কোন বৈঠক হয়নি। কার্যক্রম নেই ঐক্যফ্রন্টেও। অবশ্য বিএনপি মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জোট কখনও চিরস্থায়ী নয়।
সম্প্রতি ভাঙ্গনের শনি লেগেছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর ফ্রন্টের ভেতর। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম পাল্টাপাল্টি বহিষ্কারে দুই খন্ডে বিভক্ত। দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জেএসডি, এলডিপিও। ২০ দলীয় জোটের নেতারা বলছেন, বিএনপির দিক থেকে জোট নিয়ে অবস্থান পরিস্কার করা দরকার। সৈয়দ ইব্রাহীম, চেয়ারম্যান কল্যাণ পার্টি। ১৫
শাহাদাত হোসেন সেলিম, সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব, এলডিপি। ১২  
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, ফ্রন্টের নিজ নিজ দলের ভেতরকার কোন্দল যাই থাকুক না কেন, মুলদল বিএনপিও মাঠে নেই।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ২০ দল ছেড়েছে আন্দালিব রহমান পার্থের দল বিজেপি। এ ছাড়া ঐক্যফ্রন্ট ছেড়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। জোটের অন্যতম বড় শরিক জামায়াতের কিছু নেতাও সম্প্রতি দল থেকে বেরিয়ে এবি পার্টি নামে নতুন দল গড়ার ঘোষণা দেন।
জোট-ফ্রন্টের শরিক দলগুলোর এমন বেহাল অবস্থায় উদ্বিগ্ন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট চিরস্থায়ী নয়। তবে তারা জাতীয় ঐক্যে বিশ্বাস করেন।মহসচিব, বিএনপি।
তিনি বলেন, যে দাবিতে ঐক্য গড়ে উঠেছিল, দেশের সেই সংকট আরো তীব্র হয়েছে, ফলে জোটবদ্ধ থাকার অঙ্গীকার দৃশ্যমান না হলেও, তা ভেঙ্গে পড়েনি। 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: