Tuesday, October 27, 2020

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে  তিনটি বগি লাইন চ্যুত হওয়ায় খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।  মঙ্গলবার  রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।সাব্দালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন ১ নম্বর লাইনে ছিল। খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক বিস্ফোরিত হয়। ট্যাংকের সব তেল পড়ে যায়। তিনি  আরও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।

 


শেয়ার করুন

Author:

সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: