আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়া দশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
পঞ্জিকা মতে, গতকাল বেলা ১১টা ১৩ মিনিটে দশমী শুরু হয়ে আজ বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে দশমী তিথি। এর মধ্যেই দশমী বিহিত পূজা শেষ করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হয়। উপবাস থেকে অঞ্জলি প্রদান করেন ভক্তবৃন্দ। এবার এ বছর ঢাকায় ২৩১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশে ৩০ হাজার ২১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা হয়েছে। এ বছর বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপ আলাদাভাবে প্রতিমা বিসর্জন করবেন। নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন।
Monday, October 26, 2020
Author: md.mahmudul hasan
সোনারবাংলা ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


0 coment rios: