নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে। এছা ওই ঘটনায় ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার পর ধানমন্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে মারধর করে।
একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ঘটনাটি ভিডিও করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। তিনি বলেন, বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। ওই গাড়িটি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর শুরু করেন। তাঁর স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে মারধরকারীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।


0 coment rios: